কম্পিউটার কি?
কম্পিউটার

আসসালামু আলাইকুম পড়ালেখা একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার কি? বা কম্পিউটার কাকে বলে? বা কম্পিউটার বলতে কি বোঝায়? বা কম্পিউটার শব্দের অর্থ কি?

কম্পিউটার বিষয়ে আপনাদের নিশ্চয়ই অনেক কিছু ধারনা আছে। আজ পর্যন্ত সারা বিশ্বে বিজ্ঞানভিত্তিক যতসব প্রযুক্তির আবিষ্কার হয়েছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম আবিষ্কার হচ্ছে কম্পিউটার।

এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি? বা কম্পিউটার কাকে বলে? বা কম্পিউটার বলতে কি বোঝায়? বা কম্পিউটার শব্দের অর্থ কি? যদিও প্রশ্নগুলোই একইরকম কিন্তু তারপরও এসব প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

কম্পিউটার কি?

কম্পিউটার হচ্ছে এ ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে তথ্য গ্রহণ করে এবং সেই তথ্যকে পূর্বনির্ধারিত নির্দেশাবলী অনুসারে প্রসেস করার মাধ্যমে ফলাফল প্রদান করে যা ভবিষ্যতে ব্যবহারের জন্য আউটপুট আকারে বের করে।

কম্পিউটার কাকে বলে?

যে যন্ত্রের মধ্যে গাণিতিক যৌক্তিক ও সিদ্ধান্তমূলক কোন ডাটা প্রেরণ করলে সেটা প্রক্রিয়াকরণ হওয়ার পর ফলাফল হিসেবে আউটপুট প্রদান করে তাকে কম্পিউটার বলে।

কম্পিউটার বলতে কি বোঝায়?

কম্পিউটার বলতে এমনই একটি প্রোগ্রামেবল যন্ত্রকে বোঝায় যার মধ্যে কোন গাণিতিক ও লজিক্যাল ডাটা প্রেরণ করলে সেটি ক্রমানুসারে এবং স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল ফলাফল প্রদানের কাজ করতে সক্ষম ফলাফল প্রদান করতে সক্ষম।

কম্পিউটার শব্দের অর্থ কি?

কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে গ্রীক শব্দ Compute থেকে। Compute শব্দের অর্থ হচ্ছে গণনা করা বা হিসাব করা। যে হিসেব থেকে বলা যায় যে কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী যন্ত্র বা গণনকারী যন্ত্র।

Leave a Comment